যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সিলেটি এক ব্যবসায়ী ও তার মেয়ে

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সিলেটি এক ব্যবসায়ী ও তার মেয়ে

6

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিলেটের এক ব্যবসায়ী ও তার মেয়ে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেট মহানগরের পৌরবিপনী মার্কেটের ‘কাঁচ ঘর’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) এবং সাজুর মেয়ে মমো জাহাঙ্গীর। এছাড়া সাজুর ছেলে তামিম জাহাঙ্গীর এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

4

 

5

দুজনের মৃত্যু বিষয় নিশ্চিত করেছেন ‘কাঁচ ঘর’র ম্যানেজার অর্জুন ঢালি।

 

6

 

তিনি জানান- প্রায় ৩ বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় গেছেন। সে দেশের নাগারিত্ব পেয়েছেন তারা। তারা মিশিগানে থাকতেন। একটি কাজে ছেলে-মেয়েকে নিয়ে গাড়ি করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

 

লাশ দুটি দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্জুন ঢালি।

2

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4