প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় ফখরুল ইসলাম ওরফে পংকি (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের পাশ্ববর্তী মাহরা কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল ইসলাম সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার রহমান গ্রামের আফতাব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর থানার দয়ামীর বাজারের পাশে মাহরা কনভেনশন সেন্টারের সামনে ঢাকাগামী মহিষবহনকারী
(ঢাকা মেট্রো-ড-১৪-৭৪০৮) একইদিক যাওয়া মোটরসাইকেল (সিলেট মেট্রো-ল- ১১-৭১৫২) কে পিছন দিক থেকে স্বজরো ধাক্কা দেয় এতে মোটরসাইকেল আরোহী পংকি গুরুত্বর আহত হয়।পরে স্থানীয়রা ও পুলিশ আহত পংকিকে উদ্ধার করে ওসমানী নগর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, দুটি গাড়ি জব্দ করা হয়েছে। যেহেতু মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে তাই এটি তামাবিল হাইওয়ে থানা পুলিশ পরবর্তী পদেক্ষেপ গ্রহণ করবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest