প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেছেন, মহান ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত মাতৃভাষা আমাদের অহংকার।
এই ভাষা আজ দেশের পরিমন্ডল অতিক্রম করে বিশ দরবারে স্থান করে নিয়েছে। ভাষা আন্দোলন আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করেছে।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার ইতিহাস পরিবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আগামীর প্রজন্মই আমাদের স্বনির্ভর দেশ গঠনের হাতিয়ার।
তিনি (২০ ফেব্রুয়ারি) মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেছেন, মহান ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত মাতৃভাষা আমাদের অহংকার।
এই ভাষা আজ দেশের পরিমন্ডল অতিক্রম করে বিশ দরবারে স্থান করে নিয়েছে। ভাষা আন্দোলন আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার ইতিহাস পরিবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আগামীর প্রজন্মই আমাদের স্বনির্ভর দেশ গঠনের হাতিয়ার ।
রাত ৮টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনা সভা শেষে রাতের প্রথম প্রহর ১২টা ১মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা আফতাব মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, মনোজ কপালী মিন্টু প্রমুখ




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest