প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে সনাতন পদ্ধতিতে বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিকের হাতে শক্ত কিছু একটা লাগে। পরে পানির নিচ থেকে বস্তুটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখা যায়, সেটি মর্টার শেল। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের পিয়াইন নদীর নয়াগাঙ্গের পার নামক স্থানে এ ঘটনা ঘটে।
উদ্ধার করা মর্টার শেলের বিষয়ে শ্রমিকেরা গোয়াইনঘাট থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। এর আগেও জাফলংয়ে মর্টার শেল উদ্ধার করা হয়। পরে সেগুলো ধ্বংসও করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গের পার নামক স্থানে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় এক বারকি শ্রমিকের হাতে মর্টার শেলটি লাগে। পরে দুই জন বারকি শ্রমিক মর্টার শেলটি নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। এ সময় স্থানীয়রা এ বিষয়ে গোয়াইনঘাট থানায় অবগত করলে পুলিশ মর্টার শেলটি থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পিয়াইন নদীতে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকেরা একটি মর্টার শেল পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা সংশ্লিষ্টদের খবর দিয়েছি। এছাড়া একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা এলে এ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest