প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট নগরীর পাঠানটুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭টি মোটরসাইকেল ভাংচুরসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন – বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী। তাদের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এসময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest