সিলেটে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত

প্রকাশিত: ৪:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪

সিলেটে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত

5

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন।শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে সিলেট -জাফলং মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

1

 

1

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল(২৫),একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল(২৬),কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের,নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের পুত্র আলী হোসেন সুমন।

3

 

স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা প্রাইভেট কারে থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ৪জনকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন,জৈন্তাপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন।তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।

 

বিষয়টি নিয়ে সিলেট জেলা পুলিশের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি তা রিসিভ করেন নি।

3

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীহাসপাতালে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।এসময় তিনি নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শান্তনা দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8