সিলেটে রেস্টুরেন্টে পঁচা মাংস, ধরলেন ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

সিলেটে রেস্টুরেন্টে পঁচা মাংস, ধরলেন ভ্রাম্যমাণ আদালত

7

শুভ প্রতিদিন ডেস্ক : ভেজাল খাবার রোধে তিনটি রেষ্টুরেন্টে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালিয়ে পঁচা-বাসি মংস সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও মাছ-মাংস রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহারের দায়ে ওই তিনটি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

6

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী অভিযানে সিলেট নগরীর সুবিধবাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

4

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। জরিমানা আদায়ের বিষয়টি তিনি নিজেই করেছেন।

রেষ্টুরেন্টগুলো হলো- আশা রেষ্টুরেন্ট, নিউ মিতালী রেষ্টুরেন্টসহ আরকেটি রেষ্টুরেন্ট।

5

এব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, তিনটি রেষ্টুরেন্টের মধ্যে ১টিতে রেস্টুরেন্টে ফ্রিজে পঁচা-বাসি মংস সংরক্ষণ, আরেকটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যটিতে মাছ-মাংস রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছিলো।

4

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও ভোক্তার অধিকার যাতে সংরক্ষিত থাকে এটা আমরা বিশেষ নজর দেই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7