গত বছর সড়কে ঝরেছে কত প্রাণ, ৫০২৪ নাকি ৭৯০২?

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

গত বছর সড়কে ঝরেছে কত প্রাণ, ৫০২৪ নাকি ৭৯০২?

1

অনলাইন ডেস্ক : গত বছর (২০২৩) সারা দেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৪ জন। এর মধ্যে শুধু ডিসেম্বরেই ৪৮৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৪১ জন। এমন দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

5

 

7

মঙ্গলবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

 

4

বিআরটিএ চেয়ারম্যান বলেন, গত ডিসেম্বরে ৪৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নিহতের সংখ্যা ৮৮ জন। চট্টগ্রাম বিভাগে নিহতের সংখ্যা ৭৯ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশালে ২৮ জন, সিলেটে ২৪ জন, রংপুরে ৫৪ জন, ময়মনসিংহে ৪৮ জন। সবচেয়ে বেশি নিহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা শতকরা ২৫ দশমিক ৩৯ শতাংশ।

 

8

তিনি আরও জানান, ২০২৩ সালে বিআরটিএ’র রিপোর্ট অনুযায়ী ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজা ২৪ জন, বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুযায়ী ৫ হাজার ৯৩টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৭৫ জন, রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ৬ হাজার ৯১১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত হয়েছেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4