প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) একেএম সাখাওয়াত হোসেন খাঁন নিজের বাড়ির কেন্দ্র মাত্র পাঁচ ভোট পয়েছেন। এ আসনে সংসদ নির্বাচনের ভোট যুদ্ধে নামা ছয় প্রার্থীর মধ্যে তিনি সবচেয়ে কম ভোট পেয়েছেন। এতে তার জামানত বাজেয়াপ্ত হবে।
নির্বাচনের তিনদিন আগে তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসিকে সমর্থন জানিয়ে তার কর্মী সমর্থকদের নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেন। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচনের এ ভোটে লড়েন। তবে তার অনেক কর্মী সমর্থক এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। যদিও তিনি দাবি করেন কর্মী সমর্থকদের সাথে কথা বলেই নিজ দল আওয়ামী লীগের হয়ে কাজ করার জন্য সিদ্ধান্ত নেন।
স্বতন্ত্র প্রার্থী একেএম সাখাওয়াত হোসেন খাঁন বলেন, আমি আমার কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। এর পর নৌকার বিভিন জনসভায় নৌকার হয়ে ভোট চয়েছি। তিনি বলেন আওয়ামী লীগ আমাদের প্রাণের সংগঠন। তাই আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমার সকল কর্মীদের মাঠে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, নিজের কেন্দ্রে ৫টি ভোট পড়েছে। এটা স্বজন ও প্রতিবেশীদের আবেগ তারা আমাকে ভালোবেসে এ ভোট দিয়েছে। তবে আমি আশা করেছিলাম এ ৫টি ভোটও নৌকায় পড়বে। তিনি বলেন আগেই সব নির্বাচনী কাগজপত্র জমা দেওয়াতে সব কেন্দ্রেই আমার পোলিং এজেন্ট রাখা হয়েছিল।
সহকারী রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর-৩ আসনে ৩২৩৩ ভোট (নষ্ট) বাতিল হয়েছে। ভোটাররা মোট ভোট দিয়েছে ২ লাখ ৩৪ হাজার ৭২৮। যার মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতীকে ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। অপর দিকে জাপার লাঙ্গলের প্রার্থী সাইফুল ইসলাম ১২২৪ ভোট, জাসদের মশাল মার্কার প্রার্থী জহিরুল হক মন্ডল বাচ্চু ২২৭ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের আবদুর রহমান গামছা প্রতীকে ১৭১৭ ভোট আর বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকে মো. জয়নাল আবেদীন পেয়েছেন ৩০৩ ভোট। এ আসনে শতকারা ভোট পড়েছে ৪৭ দশমিক ৪৭ শতাংশ। তবে কোনো কেন্দ্রই ভোট স্থগিত হয়নি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest