ফেনীতে ২৪ প্রার্থীর ২১ জনই জামানত হারিয়েছেন

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

ফেনীতে ২৪ প্রার্থীর ২১ জনই জামানত হারিয়েছেন

8

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলায় তিনটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে বিজয়ী তিনজন ছাড়া বাকি ২১ জন জামানত হারিয়েছেন।

 

6

ফেনী-১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন, ফেনী-২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জন এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জন জামানত হারিয়েছেন। আজ সোমবার ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার আনুষ্ঠানিকভাবে জেলার তিন আসনের ফল ঘোষণা করেন।

 

7

ফলাফলে দেখা গেছে, ফেনী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন।

 

ফেনী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল। তিনি পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট।

3

 

এদিকে ফেনী-২ আসনে নৌকা প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী। লাঙ্গল প্রার্থী খান্দকার নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৮৫৮ ভোট।

2

 

এ ছাড়া ফেনী-৩ আসনে ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। স্বতন্ত্রদের মধ্যে ঈগল প্রতীকের প্রার্থী রহিম উল্যাহ পেয়েছেন সবচেয়ে বেশি ভোট। তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট।

 

ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, প্রতিটি নির্বাচনী আসনের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তিনি জামানত ফেরত পাবেন না।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3