প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন হেরে গেছেন। তার সঙ্গে তার মেয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমাও হেরে গেছেন। এ আসন থেকে আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার বিজয়ী হয়েছেন।
ট্রাক প্রতীক নিয়ে আব্দুল মালেক সরকার পেয়েছেন ৫২ হাজার ২৮৫ ভোট আর নৌকা প্রতীক নিয়ে মোসলেম উদ্দিন পেয়েছেন ৪২ হাজার ৮৫৮ ভোট।
মোসলেম উদ্দিন ১৯৮৬ সালে প্রথম এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোট সাতবার নির্বাচন করেছেন; এর মধ্যে পাঁচবার জিতেছেন। তার বড় মেয়ে সেলিমা বেগম সালমাও ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest