প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১২৪টির ফলাফল পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলে এই ১২৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ফুলতলী পীরের ছেলে ও আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। অনেকটা জয়ের পথে রয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ।
১২৪ কেন্দ্রে কেটলি প্রতীকে মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী পেয়েছেন ৪১,৪৯০ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদ (নৌকা) ২৪,৪০৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর (ট্রাক) পেয়েছেন ১৩,৭৬১ ভোট।
এর মধ্যে সোনারখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট পড়েছে ৩৭৯টি। এর মধ্যে কেটলি পেয়েছে ২৪১, ট্রাক ১০০ ও নৌকা ৩০ ভোট। পাঠানচক কেন্দ্রে কেটলি ৯৯১ ভোট, ট্রাক ৯৯ ও নৌকা ২০১ ভোট পেয়েছে। ঘেচুয়া কেন্দ্রে কেটলি ৩১১ ভোট, নৌকা ১৫১ ভোট ও ট্রাক ৮৮ ভোট পেয়েছে।
উজানবারাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বিজয়ী হয়েছে কেটলি প্রতীক। কেটলি ১২৮, নৌকা ১১৬ ও ট্রাক ৪৬ ভোট পেয়েছে। শাহ ইব্রাহিম তশনা কেন্দ্রে কেটলি প্রতীকে ৩৩২ ভোট, নৌকায় ১৬২ ভোট ও ট্রাক প্রতীকে ৩৫ ভোট পড়েছে। কানাইঘাট দূর্গাপুর পুরুষ কেন্দ্রে নৌকা ২৫৮, ট্রাক ১৫৫ ও কেটলি ৮৮ ভোট পেয়েছে। তিরাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৫৩ ভোট, কেটলি ৪৩৮ ভোট ও ট্রাক ২৫২ ভোট পেয়েছে। আমলশীদ সেন্টারে নৌকা ২৫৩, ট্রাক ১৬৬, ও কেটলি ১০৫ ভোট পেয়েছে।
বারহাল ডিগ্রি কলেজ সেন্টারে কেটলি ২৯৫, নৌকা ২১৯ ও ট্রাক প্রতীকে পড়েছে ১২২ ভোট। বড়কাপন সেন্টারে নৌকা ৩৬০ ভোট, কেটলি ২৪৮ ভোট ও ট্রাক ১০৩ ভোট পেয়েছে। কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮১৩ ভোট, ট্রাক ৭৫ ভোট ও কেটলি ৩৭ ভোট পেয়েছে।
সাউদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৭৪ ভোট, ট্রাক ২৪০ ভোট ও কেটলি ৮৯ ভোট পেয়েছে। রঘুরাশি কেন্দ্রে নৌকা ৭৬৪, কেটলি ২০৪ ও ট্রাক ১৯২ ভোট পেয়েছে। চককোনাগ্রাম কেন্দ্রে নৌকায় ২৯৮, কেটলিতে ১৩৭ ও ট্রাক প্রতীকে ৬০ ভোট পড়েছে।
সড়কের বাজার কেন্দ্রে কেটলি ৩৫১ ভোট, নৌকা ২৭০ ভোট ও ট্রাক ৪৪ ভোট পেয়েছে। ফরিদ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি ৩৪৭ ভোট, নৌকা ৯২ ভোট ও ট্রাক ৬৪ ভোট পেয়েছে। বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪২ ভোট, ট্রাক ১৮৩ ভোট ও কেটলি ১৭১ ভোট পেয়েছে।
চাউরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪৩১ ভোট, ট্রাক ২৪১ ভোট ও কেটলি ৯৮ ভোট পেয়েছে। লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি ১৯০ ভোট, নৌকা ৩৯ ভোট ও ট্রাক ১০২ ভোট পেয়েছে।
গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেটলি ৫৬৪ ভোট, নৌকা ৭৩ ভোট ও ট্রাক ৬০ ভোট পেয়েছে। সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি ৯৭১ ভোট, ট্রাক ১০৭ ভোট ও নৌকা ২৩৮ ভোট পেয়েছে।
সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ২৯৯ জন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest