প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪
নিউজ ডেস্ক : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে স্বেচ্চায়, স্ব–উদ্যোগে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব ও নাগরিক অধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন দেশের ৩১ জন বিশিষ্ট নাগরিক। স¤প্রতি বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফের সই করা এক বিবৃতিতে দেশবাসীর কাছে এ আহবান জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে, নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করা এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোনো বিকল্প নেই। তাই সব ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শনকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের আহবান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, সৈয়দ হাসান ইমাম, ড. অনুপম সেন, রামেন্দু মজুমদার, ডা. সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, ড. আবুল বারকাত, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, নাসিরুদ্দিন ইউসুফ, ম. হামিদ, গোলাম কুদ্দুছ, ড. মুহাম্মদ সামাদ, পীযুষ বন্দোপাধ্যায়, ড. জামাল উদ্দীন, কেরামত মাওলা, সেলিনা হোসেন, সারা যাকের, শিমূল ইউসুফ, শিল্পী নিসার হোসেন, মিলন কান্তি দে, সুজেয়শ্যাম, আশরাফুল আলম, লায়লা হাসান, মিনু হক, রাসুল ইসলাম আসাদ, শ্যামল দত্ত, আবদুস সেলিম, আহকাম উাল্লাহ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক নিজাম উদ্দীন ভূঁইয়া, ড. নিম চন্দ্র ভৌমিক, ডা. নাজহাত চৌধুরী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest