প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন বলেছেন, আগামী ৭ জানুয়ারি আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে কথা দিচ্ছি আপনারা আগামী ৫ বছর উন্নয়ন বঞ্চিত হবেন না। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে নির্বাচনি শেষ জনসভায় তিনি এসব কথা বলেন বলেন।
বৃহস্পতিবার ঈগল প্রতীকের নির্বাচনী শেষ জনসভাকে ঘিরে উৎসবে পরিনত হয় বিয়ানীবাজার পৌর শহর। দুপুর থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, পিকআপে করে ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে সভায়স্থলে যোগ দেন হাজার হাজার কর্মি-সমর্থকরা। ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তারা স্লোগানে-স্লোগানে মুখরিত করে গোটা এলাকা।

বক্তব্যে সরওয়ার হোসেন আরও বলেন, গত বছরে এলাকায় রাস্তাঘাটের কোন উন্নয়ন হয় নি। মানুষ কত কষ্টে সময় পার করছেন তা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ঘুরলে বুঝা যায়। সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন জোয়ারে ভাসছে। আর আমাদের দুই উপজেলা উন্নয়ন বঞ্চিত রেখেছেন সাবেক এমপি। আজ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের মানুষ অবহেলিত ও উন্নয়নের জন্য ক্ষুধার্ত।
তিনি বলেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, উন্নয়ন চায়, বেকারদের কর্মসংস্থান চায়। তাই ঈগল প্রতীকে ৭ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি সিলেট-৬ আসনের দুই উপজেলাকে অর্থনীতিতে সমৃদ্ধ হিসেবে গড়ে তুলবো।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি সরওয়ার আহমদ, দুবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন, লন্ডন প্রাবাসী হোসেন আহমদ, নুর লুদি, আনোয়ার হোসেন, ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, শ্রমিক নেতা বিলাল উদ্দিন, ইসলাম উদ্দিন, সামি মাহমুদ কামাল প্রমূখ।
প্রধান বক্তার বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, সরওয়ার হোসেন আমাদের এলাকার সন্তান। এবার তাকেই আমরা ভোট দেব। দীর্ঘদিন ধরে আমরা কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি। যাকে এমপি বানিয়েছিলাম তিনি কোনো উন্নয়ন করেননি। আর সেই এমপি নির্বাচিত হওয়ার পরে এলাকায় তার চেহারাটাও দেখি নাই।
সরওয়ার হোসেন মানুষের কল্যাণে এগিয়ে আসেন। সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন। তাই এবার আমরা তার ঈগল প্রতীকেই আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবো। কারন আমাদের এলাকায় উন্নয়নের জন্য সরওয়ার হোসেনের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমেদ পাপলু বলেন, একটি উৎসব মুখর নির্বাচনের জন্য সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতির প্রয়োজন। আমরা নেত্রীর নির্দেশনা মেনে সেই কাজটি করে যাচ্ছি। শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং দল ও সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় ব্যক্তি সরওয়ার হোসেনের পাশে আমরা আছি। আগামী সাত তারিখে আপনারা এলাকার উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে যান এবং ঈগল মার্কায় ভোট দিন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest