প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪
নিউজ ডেস্ক ::বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এর উদ্যোগে সিলেট জেলা আইনজীবী সমিতির ৫ নং বারে কেক কেটে ২০২৪ ইং নতুন বছরকে স্বাগত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্ত ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল।
আরো উপস্থিত ছিলেন,সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক সিনিয়র ও জুনিয়র আইনজীবীগণ।
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন,নৌকা স্বাধীনতার প্রতিক।নৌকার প্রচারণা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধ কাজ করার প্রয়োজন।
সকলকে তিনি ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা ও আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহবান করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest