প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সফরকারী ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তারা।
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চারলত শোউবিস।
অপরদিকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
বৈঠক শেষে সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ‘নির্বাচন ঘিরে বিএনপিসহ বিরোধী দলগুলোর উপর সরকারের যে নির্মম অত্যাচার দমন পীড়ন চলছে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের নামে একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে এটা সারা বিশ্ব দেখছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারগারে আটকে রাখা হয়েছে, সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এসব বিষয়ে প্রতিনিধি দলের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest