সিলেট-৩ আসন ভোট বিপ্লবের অপেক্ষায় ডা. দুলাল

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

সিলেট-৩ আসন  ভোট বিপ্লবের  অপেক্ষায় ডা. দুলাল

1

মো. আবু বক্কর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে প্রচার প্রচারণা। মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তিন উপজেলার অলিগলি ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএমএ’র মহাসচিব, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

5

 

ট্রাক প্রতীক নিয়ে দিনভর প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্য দলের প্রার্থীরাও বসে নেই। সরব রয়েছেন আওয়ামী লীগ ও অন্যন দলের প্রার্থীরাও। ৭ প্রার্থী নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে মরিয়া হয়ে উঠেছেন ৩ প্রার্থী। তারা হচ্ছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির ভাইস চে৭য়ারম্যান আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল ।

1

 

ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল নানামুখী প্রচার নজর কাড়ছে ভোটারদের। গণসংযোগ, সভা ও বৈঠকের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগের বড় একটি অংশ ট্রাক প্রতিকের পক্ষে ভোটের মাঠে প্রচারণায় অংশ নিচ্ছেন। আবার অনেকে পদ হারাবার ভয়ে নীরবেও স্বতন্ত্র প্রার্থী ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল হয়ে কাজ করে যাচ্ছেন। ট্রাক প্রতীকের প্রতিটি উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তিনি উপজেলার নেতাকর্মিরাই শুধু নয়। সাধারণ ভোটাররা ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করি ৭ জানুয়ারি এ উপজেলায় আমার পক্ষে ভোট ডিবপ্লব হবে।

 

7

এদিকে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবও বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। তিনি অসমাপ্ত কাজ শেষ করতে আবারও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। এ ছাড়া সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ (আম), বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফকরুল ইসলাম এবং ইসলামি ঐক্যাজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম (মিনার)।

7

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6