প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার পরিবর্তনের জন্য সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, নির্বাচনে আসতে হবে, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন কোন সুযোগ নেই, একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, যারা নির্বাচন বর্জন করছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাই তারা নির্বাচন বানচাল করতে চান।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা করতে হবে। বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের লেখনীতে তুলে ধরতে হবে। তবেই দেশের উন্নয়ন তরান্বিত হবে। তিনি সিলেটের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিলম্বের তথ্য বেশি করে লেখার জন্য সাংবাদিকদের আহবান জানান। তিনি বলেন, সাংবাদিকরা এসব বিষয় নিয়ে লেখালেখি করলে কাজের উন্নয়ন কাজের গতি বাড়ে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুর রহমান আলাওর, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
সভায় সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest