প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের ঈগলের প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) এই ইউনিয়নের আদিনাবাদ গ্রাম, দীঘিরপাড় বাজার, দেউলগ্রামে এসব গণসংযোগ ও ঊঠান বৈঠক করেন তিনি।
পৃথক অনুষ্ঠানে সরওয়ার হোসেন বলেন, আমি শুধু বিজয়ের অপেক্ষায় আছি। মানুষ আমায় ভোট দিতে যে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে তা কল্পনাও করিনি। মানুষের ভালবাসারা এসব ঋণ সংসদে গিয়ে আমি পরিশোধ করতে চাই। সকলের মনের কথা বিগত দিন যেভাবে পাশে থেকে শুনেছি আগামী দিনেও আমি সেভাবে সবার পাশে থেকে শুনতে চাই।
তিনি আরো বলেন, আমার কাছে যেতে হলে কোন খলিফার প্রয়োজন নাই। আমি আপনাদের এমপি হলে আপনাদের মাঝে সব সময় থাকবো। বিপদে সবার আগে এগিয়ে আসবো। জনপ্রতিনিধি না হয়েও বিগত দিন যেভাবে আপনার পাশে ছিলাম আগামীতেও সেভাবে আপনাদের পাশে থাকতে চাই।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, মুরব্বি আব্দুস সালাম, সিলেট জেলা সিএনজি শাখার সভাপতি আব্দুল আলীম বাসানী, সিলেট মহানগর যুবলীগ নেতা নাজমুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা কাহের চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমীকলীগ সহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকবৃন্দ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest