প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
স্পোর্টস ডেস্ক : প্রথমবার অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার স্বাদ পেল ভারতের মেয়েরা।
মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারমানপ্রীত কৌরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীদের।
কয়েকদিন আগে রানের হিসাবে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় নারী দল। এবার আরেক ইতিহাস গড়া জয় এল অস্ট্রেলিয়ার বিপক্ষে।
টেস্টে প্রথমবার ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছি ভারতের নারী দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ় হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া। দু’বার সিরিজ় ড্র হয়েছিল।
অবশেষে ষষ্ঠ বারে জয়ের মুখ দেখল ভারত। টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলাররা। মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য পায় ভারত। ওই রান ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে গেছে ভারতীয় মেয়েরা। ৩৮ রানে অপরাজিত ছিলেন স্মৃতি মান্ধানা।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া নারী দল করেছিল ২১৯ রান। জবাবে ভারত নারী দল প্রথম ইনিংসে গড়েছিল ৪০৯ রানের বিশাল সংগ্রহ পায়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest