গোলাপগঞ্জে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

গোলাপগঞ্জে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ

2

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

4

সরওয়ার হোসেন

শনিবার দিব্যাপি অনুষ্ঠানে উপজেলার বাদেপাশা ও বুধবারীজার ইউনিয়নের বেশ কয়েকটি বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

3

সরওয়ার হোসেন

এসব পথসভায় সরওয়ার হোসেন বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা এই নির্বাচনে সিলেট-৬ আসনে পরিবর্তন চাইছে। ঈগল প্রতীকে তারা ভোট বিপ্লব করবে। বিগত বেশ কয়েকবার এই আসনের সংসদ সদস্যকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার মানুষ সংসদে পাঠিয়েছিল। কিন্তু তারা এই দুটি উপজেলায় কাঙ্খিত কোন উন্নয়ন দেখতে পায়নি। শুধু আশার বাণী শুনতে হয়েছে তাদেরকে। তাই এ দুটি উপজেলায় উন্নয়নের বিপ্লব করতে আমায় একবার সংসদে পাঠিয়ে খেতমত করার সুযোগ দিন।

3

   সরওয়ার হোসেন

এসব পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরফ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হান্নান, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল সহ কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

4

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5