দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

6

নিউজ ডেস্ক : আসন্ন নির্বাচনে দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবে সেটিই চাই।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

6

 

2

শেখ হাসিনা বলেন, দেশের এমন কোনো জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা যদি আবারও সরকার গঠন করতে পারি তাহলে প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে।

 

5

প্রধানমন্ত্রী বলেন, ভোটে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না।রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।

 

6

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাগুলোর মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3