এমপি হাবিব মাঠে রইলেন শেষ পর্যন্ত

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

এমপি হাবিব মাঠে রইলেন শেষ পর্যন্ত

6

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় সিলেট-৩ সহ ২৬টি আসন দেয়া হয় জাতীয় পার্টি (জাপা)কে। এই খবর সামনে আসার সাথে সাথে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। শেষ পর্যন্ত সিলেট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে নির্বাচনী মাঠে রাখতে ঢাকা-১৮ আসন ছেড়ে দিতে হয়েছে আওয়ামী লীগকে। এর ফলে সিলেট-৩ আসনে নির্বাচনী মাঠে ঠিকে রইলেন হাবিবুর রহমান হাবিব।

 

8

সুত্র জানায়, শুক্রবার রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসন দেয়া হয় জাতীয় পার্টি (জাপা)কে। এই তালিকায় উঠে আসে সিলেট-৩ আসনের নামও। এরপর আওয়ামী লীগ নেতৃবৃন্দ হাবিবুর রহমান হাবিবকে নির্বাচনী মাঠে রাখতে নানা পর্যালোচনা করেন। শেষ পর্যন্ত ঢাকা-১৮ আসন ছেড়ে দিয়ে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে মাঠে রাখেন।

6

 

জাতীয় পার্টিকে ছাড় আসনে ২৫ আসনের প্রার্থীরা হলেন— ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে জিএম কাদের, কুড়িগ্রাম-১ আসনে মুস্তাফিজ, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে শামীম পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮, হবিগঞ্জ-১ আসনে মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদ, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে সুলেমান আলম শেঠ।

4

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3