প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে নাইমা নামে ১২ বছরের এক শিশু বিষপানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নাইমা নিজ বাড়িতে বিষপান করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিলেটে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নাইমা পৌরসভাস্থ লস্করপুর এলাকার আছকির আলীর মেয়ে।
বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি নাইমার পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার বিকেলে নাইমা মা-বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে। পরে পরিবারের লোকজন নাইমাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে নাইমাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে সে মারা যায়।
ওসি আরও জানান, নাইমার মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest