সেরা করদাতার তালিকায় সাকিব তামিম মাহমুদউল্লাহ

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

সেরা করদাতার তালিকায় সাকিব তামিম মাহমুদউল্লাহ

4

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতার তালিকায় আছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

 

২০২২-২৩ করবছরের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান। সেরা করদাতা হিসেবে তাদের ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

গতকাল মঙ্গলবার মনোনীতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে রাজস্ব সংগ্রহের প্রধান এ সংস্থা।

7

 

7

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়া হবে।

3

 

6

খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০০৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩০ ম্যাচে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান সংগ্রহ করেন। পাশাপাশি বল হাতে শিকার করেন ৬৯০ উইকেট। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব।

 

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ২০০৭ থেকে এখনও পর্যন্ত ৩৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান সংগ্রহ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7