সিলেটের ৫ প্রার্থীসহ আপিল করলেন মোট ১৮৩ জন

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

সিলেটের ৫ প্রার্থীসহ আপিল করলেন মোট ১৮৩ জন

6

নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে দ্বিতীয় দিনে সিলেটের ৪জনসহ ১৪১ জন প্রার্থী আপিল করেছেন।

2

 

এ নিয়ে মোট আপিলকারীর সংখ্যা ১৮৩। এরমধ্যে সিলেটের প্রার্থী ৫ জন।

 

জানা গেছে, আজ বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা অঞ্চলের ২৩, সিলেটের ৪, কুমিল্লার ১৬, চট্টগ্রামের ৯, ফরিদপুরের ৬, ময়মনসিংহের ১৯, বরিশালের ৬, খুলনার ১৮, রাজশাহীর ২৬ ও রংপুর অঞ্চলের ১৪ আপিল আবেদন করেছেন।

5

 

এর আগের দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিলেট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. আব্দুর রব আপিল করেছেন।

 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

 

8

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

7

 

প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5