প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩
জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা হলেন সাজ্জাদুর রহমান ঝুনু (৭৮), ইউপি সদস্য মিলাাদ মিয়া (৩৮), রিয়াদ মিয়া (২৫), ইজাজ মিয়া (৪০), হাসান (২৮), ইউসুফ (২৮), সুহেল (৩০), ফারহান মিয়া (৪০), মহিবুর রহমান (২৯), গোলাপ মিয়া (৩৫), নাঈম আহমদ (২৩), খানন (৩০), লুবন মিয়া (৩০), রহিমা বেগম (৩০), শানুর মিয়া (২১), আজির মিয়া (৩০), রাহিমা বেগম (৩৮)।
এদের মধ্যে গুরুতর আহত ১৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং অন্যন্যদের জগন্নাথপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানার এস আই সাইফুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৭জনকে আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, কুবাজপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউপি সদস্য মিলাদ মিয়া ও একই গ্রামের খলিল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest