প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
নিউজ ডেস্ক : সরকারি চাকুরি থেকে রাজনীতিতে নাম লিখিয়ে সংসদ সদস্য হবার খায়েশ আপাদত পূর্ণ হচ্ছে না ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের। শুরুতেই মুটামুটি বড় ধরণের হোঁচট খেলেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও রোববার বাছাইপর্বেই তার মনোনয়নটি অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
একই সাথে আরও ২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- মো. ফখরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মো. মইনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কফিল আহমদ চৌধুরী।
রোববার যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
তবে বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হোসেন আফরোজ, শেখ জাহেদুর রহমান মাসুম, আতিকুর রহমান আতিক।
এর আগে আসনটি থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৪ জনের বাতিল ও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
১ পার্সেন্ট ভোটারের স্বাক্ষর না মেলার কারণে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে আপিল করতে পারলেও তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুতরাং বলা যায় ১৫ ডিসেম্বরের মধ্যে আপিলে ডা. দুলাল মনোনয়ন ফিরে না পেলে এখানেই ইতি টানতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার আশা।
তফসিল অনুযায়ী, ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আপিল ও নিস্পত্তি শেষে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিন থেকেই প্রচারণা শুরুর সুযোগ পাবেন প্রার্থীরা। যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest