প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দেখাতেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেটা ছিল মিরপুরে ২০১২ সালে। এরপর টি-টোয়েন্টিতে টানা ১০ ম্যাচ হেরেছে বাংলাদেশের মেয়েরা। ১১ বছর পর বেনোনিতে আজ বহুল প্রতীক্ষিত জয় পেল বাংলাদেশ। বেনোনিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
বেনোনিতে ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ধীরস্থির শুরু করেছিল। ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকেরা করে ১৯ রান। এরপরই ঝড় তোলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোর হয়েছে ৫৪ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে বাংলাদেশের অফস্পিনার শরীফা খাতুনকে দুই ছক্কা মারেন তাজমিন ব্রিটস। উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৬৯ রান যোগ করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অ্যানেকে বস্ক ও ব্রিটস। দশম ওভারের তৃতীয় বলে ব্রিটসকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন ব্রিটস।
প্রথম উইকেট হারানোর ঠিক পরের ওভারেই আরেকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১১ তম ওভারের চতুর্থ বলে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা অ্যানারি ডার্কসেনকে বোল্ড করেন ফাহিমা খাতুন। দ্রুত ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ২ উইকেটে ৭২ রান। স্বাগতিকদের রানের চাকা এখানেই কিছুটা ধীর হয়ে যায়। তৃতীয় উইকেটে ২৯ বলে ৩২ রানের জুটি গড়েন বস্ক ও সুন লুস। ১৯ বলে ১৮ রান করা লুসকে ফিরিয়ে জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৫.৩ ওভারে ৩ উইকেটে ১০৪ রান।
শেষ ২৭ বলে যখন দক্ষিণ আফ্রিকার ৪৬ রান দরকার, তখন ম্যাচ আরও জমে ওঠে। একের পর এক চার মারতে থাকেন দক্ষিণ আফ্রিকার ওপেনার বস্ক। স্বাগতিকদের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৩ ওভারে ২৮ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ম্যাচের ভোল পাল্টানো শুরু করে। ১৮ তম ওভারে বোলিংয়ে এসে ২ রান দিয়ে ২ উইকেট নেন স্বর্ণা। যার মধ্যে ছিল বস্কের উইকেট। ৪৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। ২ ওভারে ২৬ রান, এমন সমীকরণের সঙ্গে শেষ পর্যন্ত পাল্লা দিতে পারেনি স্বাগতিকেরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন স্বর্ণা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest