প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩
অনলাইন ডেস্ক : পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন নয় বরং তা সংরক্ষণ করাই পুলিশের কাজ।’
একটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে সম্প্রতি পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিপ্লব সরকার বলেন, ‘কেউ যদি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা বাংলাদেশ পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে এটি হবে একটি ঢালাও মন্তব্য। এটি ভিত্তিহীন, অমূলক ও সর্বজনীনভাবে মিথ্যা অভিযোগ। বিশেষ উদ্দেশে অনেক সময় এ ধরনের অভিযোগ করা হয়ে থাকে।’
মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় পুলিশ সব সময় ভুক্তভোগীদের পাশে দাঁড়ায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মানবাধিকার রক্ষায় সব সময় কাজ করি। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে আমরা তাকে নিরাপত্তা দিই। আমরা বরং মানবাধিকারকে সম্মান করি, রক্ষা করি।’
এ সময় বিপ্লব কুমার সরকার সম্প্রতি রাজনৈতিক কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, মারধর এমনকি পুলিশ সদস্যদের নির্মমভাবে পিটিয়ে হত্যার মতো কয়েকটি ঘটনার উল্লেখ করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest