প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এদেশের বঞ্চিত মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল দর্শন।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য স্বপ্ন সোনার বাংলা নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন।’
স্পিকার আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ড. আবুল হাসনাত মিল্টন রচিত ‘শেখ হাসিনা: দ্য মেকিং অব অ্যান এক্সট্রা অরডিনারী সাউথ এশিয়ান লিডার’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রন্থটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ম, সংগ্রাম, সফলতা ও জীবনের কঠিনতম সময়ের মর্মগাথা। এমডিজি থেকে এসডিজির প্রতিটি পর্যায়ে তিনি সম্মোহনী নেতৃত্ব দিয়েছেন। তিনি তাঁর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করে নিজেকে বিশ্ব নেতাদের কাতারে শামিল করেছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গ্রন্থটি ইংরেজিতে রচিত হওয়ায় ইংরেজিসহ পৃথিবীর অন্যান্য ভাষাভাষী জাতিগোষ্ঠীর কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গ্রন্থটি বাংলাদেশের ইতিহাসের এক অসাধারণ নেতৃত্বের সাক্ষ্য প্রদান করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ার প্রতি মমত্ববোধ তাঁর শেকড় ও মাটির প্রতি বন্ধনের বহিঃপ্রকাশ। পঁচাত্তর পরবর্তী এক ভয়াবহ নিঃসঙ্গতার মধ্যে তিনি দৃঢ় মনোবল ধারণ করে বেদনাবিধুর পথ একাই অতিক্রম করেছেন।
লেখক ড. আবুল হাসনাত মিল্টন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব, কৈশোর ও বর্তমান সময়ের পাশাপাশি সমকালীন রাজনীতি এবং সর্বোপরি মা ও মানুষ হিসেবে তাঁর জীবন কর্ম গ্রন্থটিতে স্থান পেয়েছে।
এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest