প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশসহ ৩ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য গোলাপগঞ্জ থানায় কর্মরত।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল আহমদ ও এএসআই সালাউদ্দিন। অপর আহতের নাম রিয়াজ উদ্দীন।
জানা গেছে, দুই মোটর পুলিশ সদস্য মোটর সাইকেলযোগে তাদের কর্মস্থল গোলাপগঞ্জ থানায় যাচ্ছিলেন। আলমপুর নামক স্থানে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের ৩ আরোহী আহত হন।
আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest