প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : একদিনের সংক্ষিপ্ত সফরে বুধবার সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সিলেট অবস্থানকালে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাসহ একাধিক অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জানা গেছে, শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ থেকে সড়ক পথে সিলেট রওয়ানা হবেন। সাড়ে ৯টায় সার্কিট হাউসে এসে পৌঁছাবেন। এরপর সকাল ১০টায় নগরের সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দুপুর ১২টায় নগরের বালুচরে আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আঞ্চলিক স্কিলম প্রতিযোগিতা ২০২৩ (সিলেট অঞ্চল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পরে বিকেল ৪টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest