ফেঞ্চুগঞ্জে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে যুবক খুন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩

ফেঞ্চুগঞ্জে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে যুবক খুন

4

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : শশুর বাড়িতে বেড়াতে গিয়ে খুন হলেন লিটন মিয়া (৩০) নামের এক যুবক। তিনি জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ ঘিলাছড়া গ্রামের জুনুর মিয়ার ছেলে। মঙ্গলবার (২৭ জুন) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।

7

 

5

জানা গেছে, নিহত লিটন একই উপজেলার ভরাউট গ্রামে শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার ভোরে তিনি কাজের জন্য বাইরে বের হলে ভরাউট গ্রামের ইজাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান লিটন মিয়ার মাথায় লোহার শাবল দিয়ে একাধিক আঘাত করে। তাৎক্ষণিক লিটনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকেতার মৃত্যু ঘটে।

6

 

ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করে রক্তাক্ত লোহার শাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5