প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ড্রেনের ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টার দিকে মোগলাবাজারের দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. দুলু মিয়া (৪৮) দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের ছকু মিয়ার ছেলে।
মারামারিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাইন উদ্দিন।
পুলিশ স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের কাদির মিয়া ও আল-আমিনের সঙ্গে প্রতিবেশী সজ্জাদ মিয়ার পরিবারের মধ্যে একটি ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি শুরু হলে কাদির মিয়া ও আল আমিনদের মারধরে দুলু মিয়া গুরুতর আহত হন। পরে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ওসি এস.এম মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest