সিলেটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ওসি’র অপসারণ দাবি

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৩

সিলেটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ওসি’র অপসারণ দাবি

3

নিউজ ডেস্ক : নগরীর নাইওরপুল এলাকায় গত রোববার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

4

 

4

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে হামলাকারী এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের অপসারণ ও শাস্তি দাবি করেন। একই সাথে নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

 

4

এদিকে সিলেটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ওসি’র অপসারণ দাবি জানান
নাইওরপুল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য এটিএম তুরাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

 

5

এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক বিবৃতিতে ন্যক্কারজনক উল্লেখ করে হামলাকারী এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের অপসারণ ও শাস্তি দাবি করেন।

 

একই সাথে নেতৃবৃন্দ, ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4