প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যাশিত বিশাল ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ। সরকার দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী.৬৭ হাজারের বেশী ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করেছেন।
নৌকায় আনোযারুজ্জামান চৌধুরী পেয়েছেন. ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপার বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন. প্রায় ৫১ হাজারে ভোট। দুজনের ভোটের ব্যবধান ৬৭ হাজারের বেশী।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাপ্ত ফলাফলে পরিস্কার ব্যবধানে নৌকার জয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন।
এবার মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) ১ হাজার ৩৬৪টি।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মোট ২ হাজার ৬শ’ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest