সিলেটে জাবেদ আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৩

সিলেটে জাবেদ আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিজ্ঞপ্তি

6

 

নিউজ ডেস্ক : সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলমান একটি মামলায় মোঃ জাবেদ আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

 

আদালতের বিজ্ঞপ্তি অনুযায়ী, কোতোয়ালি জি.আর. মামলা নং-১৪২/২০২৩-এর আসামি মোঃ জাবেদ আহমদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬ ও ৪২০ ধারাসহ ৩৮৩ ও ৩৮৯ ধারায় মামলা চলমান রয়েছে।

 

আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

আদালত সূত্রে জানা যায়, মোঃ জাবেদ আহমদ, পিতা: আব্দুল মতিন, মাতা: রবেদা বেগম। তাঁর ঠিকানা লক্ষীবাসা, কামাল বাজার-৩১১২, দক্ষিণ সুরমা, সিলেট।

8

 

এতে আরও বলা হয়েছে, আসামির অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট আদালতকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

 

2

বিজ্ঞপ্তিটি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটের আদেশক্রমে প্রকাশ করা হয়েছে।

6

 

সূত্র: আদালতের বিজ্ঞপ্তি

2

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8