প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ইউসুফ সাঈদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। জামায়াত-শিবির ও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের সময় মোঃ আবু ইউসুফ সাঈদ জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ছাতক উপজেলার আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিবিধি রোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অতর্কিত মারধর শুরু করে।
হামলায় আবু ইউসুফ সাঈদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ছেঁচা-ফোলা জখম হয়। এছাড়া পিটুনির কারণে তার ডান হাতের আঙুলগুলো ভেঙে যায়। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত ছাত্রলীগ নেতার পরিবার ও স্থানীয় সূত্র দাবি করেছে, হামলার ঘটনার পর জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির কারণে এবং উদ্ভূত পরিস্থিতিতে থানা কর্তৃপক্ষ এখনো মামলা আমলে নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এলাকাটিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest