ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৬

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

2

বিনোদন ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ উন্মাদনায় সারা বিশ্ব। থেমে নেই বিনোদন জগতের তারকারাও। নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন তারা। সেই প্রিয় দলের ভালোবাসায় এবার জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী সামাজিক মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন।

 

জানিয়ে দেন প্রিয় ফুটবল দল ব্রাজিল। এর মধ্যেই প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে পারেননি। তবে মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্রয়ের কারণে মনও খারাপ হয়েছিল এ সংগীতশিল্পীর।

 

সপ্তাহ ঘুরতেই আনন্দে ভাসলেন ব্রাজিল ভক্ত পড়শী। আজ সকালে হাইতির বিপক্ষে দারুণ জয় ছিনিয়ে নিয়েছেন সেলেসাওরা। ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন হাইতিকে। আর এ জয়ে ভীষণ উচ্ছ্বসিত সাবরিনা পড়শীও।

 

আজ এ সংগীতশিল্পী ব্রাজিলের জার্সি পরে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন তিনি। নিজের গানেই মাতলেন সেই আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।

 

2

সামাজিক মাধ্যম ট্রেন্ডিংয়ে রয়েছে এ গানটি। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস বানাচ্ছেন। এবার গায়িকা নিজেও শামিল হলেন সেই স্রোতে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে পড়শী লিখেছেন— সবসময় ব্রাজিল।

 

পড়শীর ওই রিল দারুণ সাড়া ফেলেছে। ১১ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। আর রিঅ্যাকশনের সংখ্যা এক লাখ পাঁচ হাজারেরও বেশি। মন্তব্যও পড়েছে পাঁচ হাজার ৭০০-এর বেশি। এবার বোঝাই যায়, ব্রাজিল নিয়ে পড়শীর উচ্ছ্বাসে নেটিজেনরাও কতটা খুশি।

 

7

এর আগে প্রথম ম্যাচে সামাজিক মাধ্যমে ফুটবল মাঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোজ দিয়ে ছবি দিয়েছিলেন পড়শী। ছবিটির ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগুনের ইমোজি ও হার্ট ইমোজি ব্যবহার করেছিলেন এ সংগীতশিল্পী। দেওয়া এক পোস্টে ফুটবলপ্রেমী এ সংগীতশিল্পী লিখেছিলেন— বেস্ট অব লাক ব্রাজিল।

1

 

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8