প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৩
ক্যাপশন: সিলেটের সুরমা গেইট থেকে ছিনতাই হওয়া ট্রাক দুটি শনিবার সকালে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
নিউজ ডেস্ক : সিলেটের সুরমা গেইট থেকে তিনদিন আগে পুলিশ পরিচয়ে ২ ট্রাক পাথর ও ইট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে ট্রাক দুটি গাজীপুর থেকে উদ্দার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি ট্রাকে থাকা পাথর ও ইট। আজ সকালে গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা -সিলেট মহাসড়কের সিলেটের সুরমা গেইট এলাকা থেকে গত ১৪ জুন চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকগুলো ছিনতাই করা হয়েছিল। এ ঘটনায় ১৫ জুন ট্রাকের মালিক সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ৬জনের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়ের করেছিলেন । মামলায় উল্লেখ করা হয়, গত ১৪ জুন ২০২৩ তারিখে সিলেটের জাফলং পাথর কোয়ারি থেকে ’মা ট্রেডার্স’ এর ৭০০ ফুট পাথর ও ১৫০০০পিছ ইট নিয়া রাণাপিং বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে।পাথর ও ইটের বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। ওই দিন রাত এক ঘটিকায় ট্রাক দুটি সিলেটের সুরমা গেইট এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি মাইক্রোবাস ট্রাকগুলোর গতি রোধ করে।এ সময় ৬জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের পোশাক পরে নিজেদের পুলিশ পরিচয় দেয়। একপর্যায়ে তারা চালক মিরাজুল ইসলাম ও সাইস্তা মিয়াসহ হেল্পারদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় চালকদের চোখ বেঁধে মহা সড়কের মুরাদপুর এলাকায় ফেলে দিয়ে পাথর ও ইট বোঝাই ট্র্যাকগুলো নিয়ে উধাও হয়ে যায় ওই ব্যক্তিরা।
ট্রাকে থাকা পাথর ও ইটের মালিক মো: রুহেল আহমেদ বলেন, গত কয়েক মাস থেকে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমার পিছু লেগেছে। তারা আমাকে ঘায়েল করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আমার মালগুলো তারাই ছিনতাই করেছে। আওয়ামী লীগের দুর্বৃত্তের কারণে এদেশে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হচ্ছে না। আমি পুলিশে জিডি করেছিলাম কিন্তু পুলিশ আমার ছিনতাই হওয়া মালগুলো উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। তারা খালি অবস্থায় ট্রাকগুলো আজ উদ্ধার করেছে কিন্তু মালগুলো উদ্ধার করে দিতে পারেনি। কারণ পুলিশের সহায়তায় আওয়ামীলীগের ক্যাডাররা ছিনতাই অপকর্ম চালিয়ে যাচ্ছে।
ট্রাকের চালক মিরাজুল ইসলাম বলেন, যারা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকগুলো নিয়ে গেছে তারা পুলিশের পোশাক পরা ছিল এবং তাদের হাতে পিস্তল ছিল। তারা গাড়ি থামিয়ে আমাকে ট্রাক থেকে নামতে বলে। এ সময় তারা বলে আমাদের ট্রাকে নাকি অবৈধ মাদকদ্রব্য আছে।গাড়ির কাগজপত্র দেখাতে বলে। আমি কাগজপত্র দেখাতে চাইলে তারা আমি এবং সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তাদের ব্যবহৃত গাড়িতে তুলে চোখ এবং হাত পা বেঁধে ফেলে। পরে ডাকাত দল আমাদের মুরাদপুর এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
গাজীপুর থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সকালে ট্রাকগুলো খালি অবস্থায় গাজীপুর সিটির বাহাদুরপুর এলাকার বাংলাবাজারমূখি রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা ছিনতাই হওয়া পাথর ও ইট উদ্ধার করা সম্ভব হয়নি।ছিনতাইয়ে জড়িত থাকা ব্যক্তিদের ধরতে পুলিশের চেষ্টা চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest