প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
অনলাইন ডেস্ক : প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, গত ১৪ মে ২০২৫ আনুমানিক বিকেল ৫:৩০ দিকে নগরীর বাগবাড়ি এলাকায় জালালাবাদ থানার ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জন দাসের বাসায় মোটর সাইকেল বহর করে বিএনপি ও জামাত শিবিরের লোকজন গিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা বাসায় ঢুকে সুরঞ্জনকে না পেয়ে বাসার আসবাবপত্র ভাংচুর করে, এবং তার পরিবারের সদস্যদের হুমকি দেয়।
হামলার পর সরজমিনে দেখা যায়, সুরঞ্জন দাসের ঘর থেকে শুরু করে প্রায় সব কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, দরজা জানালা সহ বিভিন্ন আসবাব এর কাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেক আসবাবপত্র উলট পালট অবস্থায় পড়ে রয়েছে। আলমারি চেয়ার, টেলিভিশন, ফ্রিজ, এসি, কম্পিউটার, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে সুরঞ্জন দাস ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার কারনে বিএনপি ও জামাত শিবিরের কিছু সংখ্যক নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে সুরঞ্জন দাসের বাসায় হামলা চালায়।
এ বিষয়ে তাঁর পরিবারে সাথে যোগাযোগ করলে জানা যায় যে, সুরঞ্জন দাসের বাবা সুরেশ দাসও আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং তিনি গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পরে থেকে আত্মগোপনে রয়েছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার (৫ আগস্ট ২০২৪) পর বাংলাদেশে ব্যাপক সহিংসতা শুরু হয়, যার মূল লক্ষ্যবস্তু ছিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগ–সম্পৃক্ত নেতা-কর্মীরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest