আপনারা কি ওষুধ কোম্পানির দালাল, অত্যাচার বন্ধ করুন: আসিফ নজরুল

প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

আপনারা কি ওষুধ কোম্পানির দালাল, অত্যাচার বন্ধ করুন: আসিফ নজরুল

5

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়- অভিযোগ করে আইন উপদেষ্টা চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের? প্লিজ, এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নাই।’

8

 

5

শনিবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে এ আহ্বান জানান আইন উপদেষ্টা।

 

এ সময় কোনো রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান আসিফ নজরুল। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, ‘সাহায্যকারী হিসেবে আমার বাসায় একটা ছেলে ছিল। সে এক দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যায়। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করিয়েছে, এত টেস্ট লাগেনি।’

 

হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ তুলে আইন উপদেষ্টা বলেন, ‘একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে?’ এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

8

 

3

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4