প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫
নিউজ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘দুর্নীতিবাজ নেতার বিএনপিতে ঠাঁই হবে না। আগামী ইউনিয়ন কমিটি তারাই পাবে, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে।’
‘আর এই কমিটির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে এই সংসদীয় আসনে জয়লাভ করবে।’
বুধবার (১৮জুন) বিকাল ৪ টায় ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসার মাঠে বিএনপির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বিএনপির আমলেই দেশে উন্নয়ন হয়। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়। আওয়ামী লীগ বিগত দিনে দেশে উন্নয়নের নামে লুট-পাট করেছে। তাই তারা জনগণন থেকে বিচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে গেছে।’
তিনি বলেন, ‘নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি’র কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপি শক্তিশালী ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে। প্রতিটি ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তিরাই যোগ্য পদ পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হবে।’
উত্তর জেলা বিএনপি’র সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. উসমান গনি ভূঁইয়া গেনু, উপজেলা বিএনপির সদস্য মো. আশহাদুল হক শাহীন, মো. সুমন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোমেন হোসেন মাষ্টার, কাজী গোলাম মোস্তফা, নাজমুল হাসান, রেজাউল করিম বাবলু, আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, মুশুল্লি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফুরকান উদ্দিন, রাজগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest