নিউজ ডেক্স :আজ সোমবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ২৯ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ধর্মীয় আবহ ও আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে আজ ঈদ উদযাপন করছে। ঈদ মোবারক।

 

ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করেন। আজ সকালে জামাতে মুসলমানরা ঈদের নামাজ আদায় করছেন।

7

 

সিলেটে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের নামাজের জামাত শেষে কোলাকুলি করেন মুসল্লিরা।

4

 

উৎসবমুখর এই দিনে শিশুদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশীদের বাসায় দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন অনেকে।

 

সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। জামাতে মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।

 

4

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি চলছে। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন, মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার প্রদর্শন করা হয়েছে। ঈদুল ফিতরের আগের রাতে সরকারি ভবনসমূহসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।

 

5

ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

 

সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে