প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
নিউজ ডেস্ক : প্রয়াত কবি হেলাল হাফিজ, কথাশিল্পী শহীদুল জহির, আলোকচিত্রী নাসির আলী মামুনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এ বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।
যারা পদক পাচ্ছেন
১. আজিজুর রহমান (মরণোত্তর), শিল্পকলা (চলচ্চিত্র)
২. উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), শিল্পকলা (সংগীত)
৩. ফেরদৌস আরা, শিল্পকলা (সংগীত)
৪. নাসির আলী মামুন, শিল্পকলা (আলোকচিত্র)
৫. মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা
৬. মাহমুদুর রহমান, সাংবাদিকতা ও মানবাধিকার
৭. ড. শহীদুল আলম, সংস্কৃত ও শিক্ষা
৮. ড. নিয়াজ জামান, শিক্ষা
৯. মেহেদী হাসান খান, বিজ্ঞান ও প্রযুক্তি
১০. মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা
১১. হেলাল হাফিজ (মরণোত্তর), ভাষা ও সাহিত্য
১৩. শহীদুল জহির ও (মো: শহীদুল হক, মরণোত্তর), ভাষা ও সাহিত্য
১৪. মঈদুল হাসান, গবেষণা
১৫. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest