প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক : মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
বাংলাদেশের ফুটবল উন্নয়নে ব্রাজিল সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খেলা বিষয়ে আলোচনা হয়েছে। তারা খেলা নিয়ে সহযোগিতা করতে রাজি আছে। বাংলাদেশের ফুটবলকে কীভাবে আরও বেশি উন্নত করা যায়, সেক্ষেত্রে তারা সহযোগিতা করতে রাজি আছে। আগামী দিনে আমাদের ফুটবলে ব্রাজিলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করবো।
ব্রাজিল-বাংলাদেশের মধ্যে এখন ২ মিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে জানিয়ে আমীর খসরু মাহমুদ আরও বলেন, এক্ষেত্রে ব্রাজিল এগিয়ে আছে। আমাদের রপ্তানি আরও বেশি বাড়াতে হবে। ব্রাজিল আমাদের দুধ উৎপাদনে সহযোগিতা করতে চায়। ব্রাজিল কৃষির দিক থেকে উন্নত ও অনেক এগিয়ে আছে। ব্রাজিল থেকে আমরা চিনিসহ অনেক কিছু আমদানি করি।
ব্রাজিলে বাংলাদেশের গার্মেন্টস পোশাক রপ্তানি হচ্ছে, সেটা আগামীতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে বলে উল্লেখ করেন আমীর খসরু।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest