প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫
নিউজ ডেস্ক : দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে আল আমিন (২৪) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিরলের ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩নং পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান কৃষক আল আমিনকে বিএসএফের ধরে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আল আমিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান।
এদিকে, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক মাধ্যমে কৃষক আল আমিনকে হস্তান্তর করার কথা রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest