এক যুগেরও বেশি সময় পর শিবিরের সম্মেলন, নেতাকর্মীদের ঢল

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

এক যুগেরও বেশি সময় পর শিবিরের সম্মেলন, নেতাকর্মীদের ঢল

3

নিউজ ডেস্ক : আওয়ামী শাসনামলে ছাত্রশিবির কোনোপ্রকার সভা-সমাবেশ তো দূরে থাক, একসঙ্গে কোন অনুষ্ঠান করতে পারেনি। তবে দীর্ঘ প্রায় ১৪ বছর পর আবারও প্রকাশ্যে সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ছাত্রসংগঠন।

6

 

8

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় সংগঠনটির সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। যেখানে সরাসরি অংশ নিয়েছেন সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি।

7

 

জানা গেছে, আওয়ামী শাসন পরবর্তী সময়ে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করেছেন সারা দেশের সদস্যরা। ২০২৫ সেশনের জন্য এ সম্মেলনেই নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

 

মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে পুরো উদ্যান এলাকা। শুধু তাই নয়, দীর্ঘ সময় পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই উচ্ছ্বসিত। সারাদেশ থেকে আসা জনশক্তিদেরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিতে দেখা গেছে।

 

2

ছাত্রশিবির জানিয়েছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4