প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪
নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলে মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ, বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, সংস্কার চলবে, নির্বাচনও চলবে। অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে।
তিনি আরও বলেন, যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক ভোটের কথা বলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest